হাটহাজারীর চৌধুরীহাট নার্সিংহোমে প্রসূতিকে ভুল ইনজেকশন পুশ!
১০ মিনিটেই মৃত সন্তান প্রসব, সাংবাদিককে হুমকি

হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাট নার্সিংহোমে ভুল ইনজেকশন পুশের ১০ মিনিটের মধ্যে পাঁচ মাসের গর্ভের সন্তান মৃত প্রসবের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। শুধু তাই নয়, ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিককে নার্সিংহোম থেকে বের করে দেওয়া ও সংবাদ সংগ্রহ কাজে বাধা প্রদানের অভিযোগও পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, পেটব্যথা ও প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়ার সমস্যায় পঙ্কি দাসকে প্রথমে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রামের পপুলার হাসপাতালে জরুরি আল্ট্রাসনোগ্রাম করানো হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট দেখে গর্ভের সন্তান সুস্থ রয়েছে বলে জানান চৌধুরীহাট নার্সিংহোমের চিকিৎসক। পরে তাকে বেড রেস্টে থাকার পাশাপাশি প্রতি বৃহস্পতিবার ইনজেকশন নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পরিবারের অভিযোগ, ওই দিন ইনজেকশন নেওয়ার পর বাসায় ফেরার ২০ থেকে ৪০ মিনিটের মধ্যেই পঙ্কি দাসের ব্যথা শুরু হয়। পরে রাত আড়াইটার দিকে তাকে আবার চৌধুরীহাট নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

স্বজনদের দাবি, সেখানে ডিউটি চিকিৎসক শারমিন পরীক্ষা করে প্রস্রাবের ইনফেকশনের কারণে ব্যথা হচ্ছে বলে জানান। এরপর কোমরে একটি ইনজেকশন দেওয়া হয়।

পরিবারের ভাষ্য, ইনজেকশন দেওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই পঙ্কি দাস নিস্তেজ হয়ে পড়েন। এরপর রক্তপাত শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই বেডে পাঁচ মাসের গর্ভের সন্তান প্রসব হয়। তবে সন্তানটি ছিল মৃত!

বিস্তারিত সিপ্লাস টিভিতে………

চাটগাঁ নিউজ/শোয়াইব/জেএইচ

Scroll to Top