চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, আক্রান্ত ৫০

চাটগাঁ নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ৩০ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩ জন এবং নগরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এদিন ডেঙ্গুতে মারা যাওয়া দুজনের একজন চমেক হাসপাতালে এবং অপরজন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।

১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে সরকারি হাসপাতালে ২ হাজার ৭৬২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫০৮ জনসহ মোট ৩ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২১২ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫৮ জন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top