আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে নিজের ইন্সটাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি দিয়ে মেসি লিখেন, ‘ফাইনালের পর এতটা সময় কেটে গেছে। অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি…এটি এমন একটি সিদ্ধান্ত, যা নিতে আমার খুব কষ্ট হয়েছে এবং এখনও বুকের ভেতর ব্যথা করে। কিন্তু আমি বুঝতে পারছি, এখনই সেই সময়।’

আবেগঘন বার্তায় মেসি আরও লিখেন, ‘আমি শপথ করে বলতে পারি, আমি সবসময় আমার সবটুকু দিয়েছি—শুধু গত কয়েকটি বছর নয়, যখন আমরা সবকিছু জিতেছি, তার আগেও। আমি সবসময় লড়াই করেছি এবং এই জার্সির জন্য নিজেকে উজাড় করে দিয়েছি, যাতে আপনাদের আনন্দ দিতে পারি এবং ফুটবলের মাধ্যমে আপনাদের আর্জেন্টাইন হওয়ার গর্ব অনুভব করাতে পারি।’

বিদায়ী বার্তায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেসি লিখেন, ‘গত ২০ বছর ধরে আপনাদের কাছ থেকে পাওয়া এত ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। মাঠের ভেতরে আপনাদের কণ্ঠ আমি খুব মিস করব। এখন থেকে আমি আপনাদেরই একজন হয়ে থাকব—বাইরে থেকে সবসময় দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাব। ভালো সময়ে যেমন, খারাপ সময়ে তার চেয়েও বেশি।’

আর্জেন্টিনা জাতীয় দলে ২০০৫ সালে মেসির অভিষেক হয়। দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে মেসি জিতেছেন দুটি কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ। সবশেষ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে হারা ম্যাচটিই আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top