চট্টগ্রাম শহরকে যানজটমুক্ত করেই ছাড়বো: সিডিএ চেয়ারম্যান

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম শহর বর্তমানে যানজটের শহর হিসেবে পরিচিত। আর এই যানজটের অন্যতম উৎস নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান। কারণ এসব প্রতিষ্ঠানে নেই নিজস্ব পার্কিং ব্যবস্থা। ফলে গাড়ি চলাচলের রাস্তা ব্যবহার করেই চলছে তাদের বাণিজ্য। তাই নগরে দীর্ঘদিন ধরে চলা বিশৃঙ্খলার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

আজ সোমবার (৩১ আগস্ট) রাতে সিপ্লাস টিভিতে চট্টগ্রাম শহর নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

সিপ্লাস টিভি ও চাটগাঁ নিউজের প্রধান সম্পাদক আলমগীর অপুর সঞ্চালনায় এক বিশেষ সাক্ষাৎকারে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন তুলে ধরেন চলমান অভিযান, খসড়া মাস্টারপ্ল্যান তৈরি, নগরীর অনিয়ম-অব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ণ ও এর চ্যালেঞ্জ এবং পরিস্থিতির উন্নয়নে কর্মপরিকল্পনা।

এসময় তিনি বলেন, নগরবাসী একটু স্বস্তিতে থাকতে চায়। একটি সবুজ চট্টগ্রাম গড়ে তোলা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের যে স্বপ্ন, সেটি বাস্তবায়নের জন্যই আমাদের এই অভিযান। এ অভিযান কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধেও নয়। যারা আবাসিক ভবন করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেছে, যারা এই শহরে যানজটের সৃষ্টি করেছে, যারা এই শহরকে ক্ষতবিক্ষত করেছে- তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলবেই চলবে।

বিস্তারিত সিপ্লাস টিভিতে………

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top