পড়া হয়েছে: 46
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে কক্সবাজারের রামু উপজেলার সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবদুল্লাহ ওই এলাকার মৃত আবদুল ছবুর ড্রাইভারের পুত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেললাইন পার হওয়ার সময় কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে আবদুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হন।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক এবং রামু রেলস্টেশন মাস্টার মো. আতিকুর রহমান রেললাইনে কাটা পড়ে আবদুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





