চট্টগ্রামের দুই পুলিশ কর্মকর্তার রদবদল

চাটগাঁ নিউজ ডেস্ক : পুলিশের দুইজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে ঢাকার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top