অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, দস্তগীর ও গ্র্যান্ড সিকদার গুনল জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের জামাল খান এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে গ্রান্ড শিকদার রেস্টুরেন্টসহ তিনটি প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।

অভিযানে গ্রান্ড শিকদার রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও উৎপাদনের অভিযোগে ২০ হাজার টাকা, দস্তগীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ‘হালাল ব্রেড’ ব্র্যান্ডের লাইভ বেকারিকে উৎপাদিত পণ্যের মেয়াদ যথাযথভাবে সংরক্ষণ না করা ও অপরিচ্ছন্নতার কারণে চার হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পণ্যের মেয়াদ যথাযথভাবে সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার তদারকিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top