মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩৮ জন

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৪ হাজার ২৭৬টি ইয়াবা, ১৯ কেজি ৫৬৮ গ্রাম গাঁজা ও ১০১ লিটার ২৫০ মিলিলিটার চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ২৪ ঘণ্টায় রেঞ্জের অধীন ১১টি জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মঙ্গলবার দিন-রাত ২৪ ঘণ্টায় ১১ জেলায় মোট ২৪৫টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা হয় ৭৪ হাজার ২৭৬ পিস ইয়াবা, ১৯ কেজি ৫৬৮ গ্রাম গাঁজা এবং ১০১ লিটার ২৫০ মিলিলিটার চোলাই মদ। এ ঘটনায় ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।
এসব মামলায় ২৩৮ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে ২৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top