চাটগাঁ নিউজ ডেস্ক: সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বোর্ড অব ডাইরেক্টর্স।
আজ শনিবার (১৫ আগস্ট) বিকেলে চেম্বারের বোর্ড সভা চলাকালীন পরিচালকবৃন্দের পক্ষ থেকে এ বিষয়ে একটি শোক প্রস্তাব উত্থাপন করা হয়।
শোক বার্তায় চেম্বার প্রেসিডিয়াম ও পরিচালকবৃন্দ দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকসন্তপ্ত পরিবার যাতে দ্রুত শোক কাটিয়ে উঠতে পারেন সেজন্য তারা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস শিপব্রেকিং ইয়ার্ডে এলএনজিবাহী স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। আহত হন আরো বেশ কয়েকজন।
চাটগাঁ নিউজ/জেএইচ





