চট্টগ্রামে ‘খ’ শ্রেণির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সন্দ্বীপ থানার সুজন হালদার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলা পুলিশের ‘খ’ শ্রেণিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, সন্ত্রাস ও ডাকাতি দমনে কার্যকর ভূমিকা এবং জনসেবায় ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম, বিপিএম (বার)-এর হাত থেকে তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা গ্রহণ করেন।

উল্লেখ্য, সুজন হালদার এর আগে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালনকালে দক্ষতা, সততা এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেন। বর্তমানে তিনি সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

সুজন হালদারের এ গৌরবময় অর্জনে রাঙ্গুনিয়া ও সন্দ্বীপের স্থানীয় বাসিন্দা, শুভানুধ্যায়ী, সহকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top