হাটহাজারীতে হত্যা মামলার পলাতক আসামি শহীদুল্লাহ গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে মো. বেলাল হোসেন জাবেদ হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. শহীদুল্লাহকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি-৭।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

গ্রেপ্তার শহীদুল্লাহ হাটহাজারী থানার খন্দকিয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

এসআরবি-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে হাটহাজারী থানার চারিয়া নয়াহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেলাল হোসেন জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি শহীদুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফফর হোসেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top