সৌদিতে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওর প্রবাসীর মৃত্যু

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওর প্রবাসী নুরুল আলম সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, চলছে বুকফাটা আহাজারি।

বাংলাদেশ সময় শনিবার (১৬ মে) ভোর রাতে সড়ক পথে মক্কা যাওয়ার পথে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত নুরুল আলম কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়ার আলতাজ আহমদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নুরুল আলম দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। ঘটনার দিন তিনি মক্কার উদ্দেশে রওনা হলে পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

নিহতের স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তানসহ পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

নিহতের ভাই জানে আলম জানিয়েছেন, মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top