লোহাগাড়া ও চন্দনাইশ থানায় নতুন ওসি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (৪ মে) জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।

অফিস আদেশ অনুযায়ী, লোহাগাড়া থানার বর্তমান ওসি আব্দুল জলিলকে সাতকানিয়া সার্কেল অফিসে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে কর্মরত মোহাম্মদ আব্দুল্লাহকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, চন্দনাইশ থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএসবি, চট্টগ্রামে কর্মরত এস এম দিদারুল ইসলাম সিকদার। বর্তমান ওসি মো. ইলিয়াছ খানকে ডিএসবি, চট্টগ্রামে বদলি করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top