ফটিকছড়িতে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে মদ, গাঁজা ও ইয়াবাসহ চার মাদকসেবীকে আটক করেছে ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অপর দুজনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আটকরা হলেন—নাজিরহাট পৌরসভার মো. শাজাহান (৩৮), মানিকছড়ির যোগ্যাছোলার বিজন ত্রিপুরা, কাঞ্চননগরের মো. ইমরান (৩৪) এবং ভূজপুরের মো. কুরবান আলী (৪৫)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের মদ, গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে জব্দ করা মাদকদ্রব্য বিনষ্ট করা হয়েছে।

এ ঘটনায় পৃথক চারটি মামলা করা হয়েছে। অভিযানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।

চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন

Scroll to Top