পড়া হয়েছে: 16
পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া বাইপাসের বাকখালী সড়কের মাথায় দ্রুতগামী কক্সবাজারমুখী একটি ঈগল বাস ও একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশার চালক মোহাম্মদ নয়ন (১৯) গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত নয়নকে দ্রুত উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত ঈগল বাস ও সিএনজি অটোরিকশাটি আটক করা হয়েছে।
চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন





