নগরীর ষোলশহরে শিশুকে বাঁচাতে গিয়ে রেললাইনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
আহত ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন এলাকায় একটি শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে শিশুসহ গুরুতর আহত হয়েছেন ২ জন। তাদের তাৎক্ষণিক উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া নেয়া হয়েছে।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পরে ষোলশহর রেলস্টেশন ও রেলগেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই শরীর দ্বিখণ্ডিত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

অন্যদিকে আহত শিশুটির হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম ও বিচ্ছিন্ন হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলগেটসংলগ্ন সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে চলার কারণে পথচারীদের বাধ্য হয়ে রেললাইন ঘেঁষে চলাচল করতে হয়। এর ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে তাদের দাবি।

বিস্তারিত আসছে…..

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top