চাটগাঁ নিউজ ডেস্ক : অনিবার্য কারণবশত চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন কৃষকদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো.শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত জাতীয়তাবাদী কৃষকদল-চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
চাটগাঁ নিউজ/এসএ





