চাটগাঁ নিউজ ডেস্ক : শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য নবায়ন কার্যক্রম চলছে। গত ১ জুলাই থেকে ২০২৬-২৭ বর্ষের চেম্বারের সদস্যপদ নবায়ন কার্যক্রম ৩০ সেপ্টেম্বর শেষ হবে।
চেম্বারের সচিব গোলাম মোস্তফা কামাল প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ইতোমধ্যে যেসব প্রতিষ্ঠান নবায়ন কার্যক্রম সম্পন্ন করেনি তাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নবায়ন করার অনুরোধ জানানো হয়েছে।
সদস্যপদ নবায়নের জন্য নির্ধারিত ফি’র সাথে গত বছরের চেম্বার সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স (হালনাগাদ), করবর্ষ ২০২৫-২৬ সালের আয়কর সনদ বা রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র ও ভ্যাট/বিন (VAT/BIN) রেজিস্ট্রেশন কপি দাখিল করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে যে সব সদস্য প্রতিষ্ঠান নবায়ন সম্পন্ন করবে না চেম্বারের সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ী তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে।
চাটগাঁ নিউজ/এসএ






