চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যারা ছিনতাই কাজে অতীব ভয়ংকর এবং দুর্ধর্ষ বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার (৩ জুলাই) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন।
গ্রেপ্তাররা হলেন— মো. আলী আকবর (৩০), সাজ্জাদ হোসেন (২৪), বাবু (২২), মুন্না (৩০), মো. জসিম (২৬) এবং মো. সাজ্জাদ হোসাইন (২৫)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরির একাধিক মামলা রয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





