চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ

চাটগাঁ নিউজ ডেস্ক : ঢাকায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনার জেরে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় এ অবরোধ করেন তারা।

প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকায় সড়কে যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদের আশ্বাসে অবরোধকারীরা সড়ক থেকে সরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, অবরোধকারীরা ঢাকায় হামলার ঘটনায় সড়ক অবরোধ করেন। এমপি মহোদয়ের আশ্বাসে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন। বর্তমান যান চলাচল স্বাভাবিক রয়েছে। এক ঘণ্টারও কম সময় তারা সড়ক অবরোধ করেন বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top