কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৩৬টি বসতবাড়ি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন মানবেতর জীবনযাপন করছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের জেলে পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহম্মেদ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ পরে জানানো হবে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় সহায়তায় স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শাড়ি কম্বলসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পরবর্তী উপজেলা পরিষদ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেউটিনসহ আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।
চাটগাঁ নিউজ/সুমন/এসএ






