কাপ্তাইয়ে অভিযান: অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে অবৈধ জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে পরিচালিত এ অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫-এর ধারা ৫(ক) অনুযায়ী ১০০ মিটার কারেন্ট জাল এবং ১৫০ মিটার দৈর্ঘ্যের দুটি গাড়া জাল জব্দ করা হয়।

অভিযান শেষে আইন অনুযায়ী জব্দকৃত অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধার হওয়া গাড়া জাল মৎস্য অফিসে সংরক্ষণ করা হয়েছে।

এ সময় কাপ্তাই উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top