আনোয়ারায় মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারার কালাবিবির দিঘি এলাকায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ওই এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযানকালে মৃদুল সর্দার (৬০), বাপ্পা সর্দার (২১) ও মো. মিয়া (২৮) নামে তিনজনকে চোলাই মদ ও ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

আদালত প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। একই সঙ্গে মৃদুল সর্দারকে ১৫ দিনের, বাপ্পা সর্দারকে ৬০ দিনের এবং মো. মিয়াকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদক সেবন ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রুপন কান্তি পাল উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top