চাটগাঁ নিউজ ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষা–২০২৬-এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কলেজ শিক্ষকদের পরিচালিত একাডেমিক প্ল্যাটফর্ম ‘টিচার্স কেয়ার’।
শনিবার (১৫ আগস্ট) চট্টগ্রামের গাছবাড়িয়ায় এ উপলক্ষে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর রিদুয়ান পারভেজ।
তিনি বলেন, আত্মনির্ভরশীল হয়ে নিজেদের সাফল্যের শিখরে নিয়ে যেতে হবে।
এ সময় তিনি শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের সমৃদ্ধি ও উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান। ‘টিচার্স কেয়ার’-এর শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিচার্স কেয়ারের পরিচালক ও ইংরেজি প্রভাষক এম. ইমরান মাহামুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিচার্স কেয়ারের পরিচালক আকাশ দাশ।
অনুষ্ঠানে টিচার্স কেয়ারের পরিচালক ও আইসিটি প্রভাষক ক্লীনটন আচার্য্যের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটিয়া সরকারি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক সাইমন, মাস্টার ট্রেইনার ও রসায়ন ইনস্ট্রাক্টর আরশেদ, গণিত ইনস্ট্রাক্টর মুরাদ, ইতিহাস ইনস্ট্রাক্টর আজিজ, হিসাববিজ্ঞান ইনস্ট্রাক্টর ফখরুদ্দিন, মোহাম্মদ হোসেন, ব্যবস্থাপনা ইনস্ট্রাক্টর বিজয়, ইংরেজি ইনস্ট্রাক্টর রিকু, আইসিটি ইনস্ট্রাক্টর আকাশ, ফিন্যান্স ইনস্ট্রাক্টর সাইদুর, উত্তম, সাবেক শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আজমল এবং শিক্ষার্থী পায়েল বড়ুয়া।
বক্তারা সংবর্ধিত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর পরামর্শ দেন তারা।
চাটগাঁ নিউজ/এসএ





