চাটগাঁ নিউজ ডেস্ক: ডেঙ্গু ও হাম উপসর্গে আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগ দুটিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৮৯ জন।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
ডেঙ্গু-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সারা দেশে ছয়জনের মৃত্যু এবং নতুন ১ হাজার ৮৯৮ জনের ভর্তির তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৭৭ জনের মৃত্যু হয়েছে; আক্রান্ত দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৬৯৯ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ১৯০ জন।
অন্যদিকে, হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোগটির উপসর্গ নিয়ে নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৫১ জনের নিশ্চিত সংক্রমণসহ ১ হাজার ১৪ জনের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৬ জনে (নিশ্চিত হামে ১০৪ ও উপসর্গ নিয়ে ১,১১২ জন)।
এই সময়ে মোট ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জন সন্দেহজনক আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৭৮১ জন। এছাড়া চট্টগ্রামে ২৩২, খুলনায় ৩৫৯, বরিশালে ২৫২, রাজশাহীতে ১৪১, ময়মনসিংহে ৭৫, রংপুরে ৫১ ও সিলেটে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নাটোর, কুমিল্লা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
চাটগাঁ নিউজ/জেএইচ






