আকবরশাহে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার পরিবেশ অধিদপ্তরের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

রবিবার (৪ অক্টোবর) সকাল ৬টার দিকে হঠাৎ ওই বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখার পাশাপাশি আশপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, সকাল ৬টার দিকে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top