অচল পড়ে আছে ৪৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিডিএর ২ প্রকল্প!

নিজস্ব প্রতিবেদক: তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের সময়ে চট্টগ্রামের উন্নয়নে নেওয়া হয় একের পর এক বড় প্রকল্প। এরই অংশ হিসেবে নিউমার্কেট বি-ব্লক বিপণিবিতান ও বহুতল কার পার্কিংয়ে ব্যয় হয় প্রায় ৪৯ কোটি টাকা। তবে প্রকল্প দুটি কাঙ্ক্ষিতভাবে মানুষের কাজে না আসায়, বিপুল এই অর্থ ব্যয় এবং প্রকল্প বাস্তবায়ন নিয়ে সিডিএর বিরুদ্ধে উঠেছে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ!

চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা সিডিএর দুটি বড় প্রকল্প— মাল্টিলেভেল কার পার্কিং ও বি-ব্লক বিপণিবিতান বর্তমানে অচল হয়ে পড়ে রয়েছে।

উদ্দেশ্য ছিল নগরের গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক এলাকায় পার্কিং সংকট কমানো এবং ব্যবসার পরিসর বাড়ানো। কিন্তু নির্মাণের কয়েক বছর পরও প্রশ্ন উঠছে—প্রকল্প দুটির কাঙ্ক্ষিত সুফল মিলছে কতটা? কী ছিল পরিকল্পনা, কোথায় তৈরি হয়েছে সমস্যা, আর এখনই বা সমাধানের উদ্যোগ কতটা?

জানা গেছে, ২০১৭ সালে প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মাল্টিলেভেল কার পার্কিং। লক্ষ্য ছিল নিউ মার্কেট এলাকার গাড়ি রাখার চাপ কমিয়ে নির্ধারিত স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করা।

কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। নিচতলায় অল্প কিছু গাড়ি থাকলেও ওপরের তলাগুলো অনেকটাই ফাঁকা। অন্যদিকে ভবনের বাইরে সড়কেই দেখা যাচ্ছে গাড়ির চাপ।

অর্থাৎ অবকাঠামো তৈরি হয়েছে, কিন্তু সেটি প্রত্যাশিত মাত্রায় ব্যবহৃত হচ্ছে কি না—সেই প্রশ্নই সামনে আসছে।

বিস্তারিত সিপ্লাস টিভিতে…….

চাটগাঁ নিউজ/নাঈম/জেএইচ

Scroll to Top