পড়া হয়েছে: 49
চাটগাঁ নিউজ ডেস্ক : বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় একদল বিক্ষুদ্ধ শিক্ষার্থী স্লোগান দিয়ে বোর্ডের ভেতরে ঢোকার চেষ্টা চালায়।একপর্যায়ে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কিতে বোর্ডের প্রধান ফটক খুলে যায়। পরে তারা কাঁধে করে সেটি রাস্তার দিকে নিয়ে যান।
একই সঙ্গে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলের মধ্যে দাবিগুলোর বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত না এলে নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
সকাল ১১টা থেকে নগরের মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। পরে তারা শিক্ষাবোর্ড চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেন।
বিস্তারিত সিপ্লাস টিভিতে……..
চাটগাঁ নিউজ/এসএ/জেএইচ






