বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী এবং পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে অসহায় পরিবারের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, কার্যকরী সদস্য অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী এবং সদস্য শাহা আলম বাবলু, মনির চৌধুরী রানা, সবুজ অরণ্য, শাহেদ আলম ছোটন ও তাজুল ইসলাম মানিক।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। মানবিক এই উদ্যোগের মাধ্যমে পানিবন্দি পরিবারের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও বোয়ালখালীর অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন






