চাটগাঁ নিউজ ডেস্ক: মানবিক দায়িত্ববোধ থেকে চট্টগ্রামের বাঁশখালির বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানটির উদ্যোগে কোকদণ্ডী, ইলশা, চাপাছড়ি, বাহারচড়া, মাইজপাড়া, বাঁশখালী, বাগমারা, কাথারিয়া, বৈলছড়িসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের দিকনির্দেশনা, পার্কভিউ হসপিটালের ম্যানেজিং কমিটির অনুমোদন এবং মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম ও মার্কেটিং টিমের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে এ ত্রাণ বিতরণ কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়।
মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ শুধু একটি ত্রাণ বিতরণ কর্মসূচিই নয়, বরং সমাজের প্রতি পার্কভিউ হসপিটাল লিমিটেডের দায়বদ্ধতা, সহমর্মিতা ও মানবসেবার অঙ্গীকারের উজ্জ্বল প্রতিফলন। মহান আল্লাহ তাআলা যেন এ মহৎ উদ্যোগ কবুল করেন এবং মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার তাওফিক দান করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






