চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যুর ঘটনার পরপরই নগরীর ডবলমুরিং এলাকাতেও সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামের পৃথক ২ স্থানে প্রায় একই সময়ে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু হলো।
আজ শুক্রবার (২৬ জুন) দুপুর আড়াইটার দিকে নগরীর ধনিয়ালাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নগরীতে নিহতরা হলেন- সাকিব (২৫) ও হৃদয় (২৪)। তাদের ২ জনের বাড়িই নোয়াখালীতে বলে জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ জানায়, ধনিয়ালাপাড়া এলাকার নুরুল হুদা নামের এক ব্যক্তির ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ওই দুই যুবক ভেতরে নামেন। এ সময় ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন।
পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিস্তারিত সিপ্লাস টিভিতে…….
চাটগাঁ নিউজ/জেএইচ





