মাছ ধরতে গিয়ে খালে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া আবুল কালাম (৩২)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টার দিকে রায়খালী খালের মোহনা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মনুপাড়া এলাকার আবদুল মাজেদের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাঈম জানান, বুধবার রাত ১টার দিকে রায়খালী খালের ঘাটকূল এলাকায় মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হন আবুল কালাম। বৃহস্পতিবার সকালেও তিনি বাড়ি ফিরে না আসায় স্বজনরা খাল ও নদীর বিভিন্ন স্থানে মাইকিং করে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নদী ও খালে উদ্ধার অভিযান চালায়।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার অলক চাকমা বলেন, খবর পেয়ে নিখোঁজ আবুল কালামের সন্ধানে খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে বিকেল পৌনে ৫টার দিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top