চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদকের দায়িত্বে রিদুয়ান হৃদয়

চাটগাঁ নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রিদুয়ান হৃদয়কে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর এনসিপির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, সংগঠনের দাপ্তরিক কার্যক্রম সুচারুভাবে পরিচালনা এবং দলে নতুন গতি আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না আসা পর্যন্ত মোহাম্মদ রিদুয়ান হৃদয় ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমানে তিনি দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্বে রয়েছেন।

দলের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে এগিয়ে নিতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রাম মহানগর এনসিপির নেতৃবৃন্দ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top