পড়া হয়েছে: 69
চাটগাঁ নিউজ ডেস্ক : বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষের ১০টি ফ্যান ও ১টি লাউড স্পিকার চুরির অভিযোগ করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রধান শিক্ষক লিটন দাশগুপ্ত।
তিনি জানান, ঈদের বন্ধের পর গত ৭ জুন স্কুল খোলার দিন ড. ইউনূস ভবনের দ্বিতীয় তলার ৭ম এবং ৮ম শ্রেণি কক্ষের ৮টি ফ্যান ও একই ভবনের নিচতলার ৫ম শ্রেণির ২টি ফ্যান নেই। এছাড়া শ্রেণির একটি লাউড স্পিকারও পাওয়া যায়নি।
প্রধান শিক্ষক লিটন আরও জানান, বিদ্যালয়টি উপজেলার একমাত্র ৮ম শ্রেণি পর্যন্ত বিশেষায়িত স্কুল। তবে এ স্কুলে নেই দপ্তরি বা নৈশপ্রহরী।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।





