চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, ডাকাতির প্রস্তুতি, পরোয়ানাভুক্ত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৭ জুন) চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অনলাইন জুয়া আইনে ২ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন, পরোয়ানাভুক্ত ৪ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত ২ জনসহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনির হোসেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুল আজিজ (২৬), হেলাল উদ্দিন (২২), সরওয়ার আলম (৪০), আনিছুর রহমান (২৮), আব্দুল কুদ্দুস (৩৮), জাফর আলম (৪৪), আবুল হাসেম (৩২), জাহিদ হাসান (২৫) এবং রবিউল হাসান (২৬)।

পুলিশ জানায়, চকরিয়া থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে এই অভিযান চলছে। অপরাধ চক্রের সদস্য, পরোয়ানাভুক্ত আসামি, অনলাইন জুয়াড়ি, মৎস্য ঘের দখলকারী এবং ভাসমান বখাটেদের গ্রেপ্তারে নিয়মিত এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের রবিবার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/জুবাইরুল/এমকেএন

Scroll to Top