বোয়ালখালী প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে শাহ মাজিদিয়া বেকারি ও ফাতেমা সুইটসকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৭ জুন) বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয় এবং লাইসেন্সবিহীনভাবে পণ্য উৎপাদনের অপরাধে শাহ মাজিদিয়া বেকারি ও ফাতেমা সুইটসকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) আইন, ২০১৮ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। একই সঙ্গে তিনি সকল ব্যবসায়ীকে আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের আহ্বান জানান।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন






