বহদ্দারহাটে সন্ত্রাসী বুইশ্যার দুই সহযোগী গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পুলিশ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শহিদুল ইসলাম বুইশ্যার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে।

রবিবার (৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে নগরের বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. নাঈম ইসলাম সাকিব (২৬) ও মো. রাহাত (২৪)।

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) হৃদয় মাহমুদ লিটন জানান, নাঈম ইসলাম সাকিব শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শহিদুল ইসলাম বুইশ্যারের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় দুটি মামলা রয়েছে।

অন্যদিকে, মো. রাহাতের বিরুদ্ধেও ২০২২ সালে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের হয়েছিল।

পুলিশ জানায়, গত ৭ আগস্ট চান্দগাঁও থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই আসামিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top