চাটগাঁ নিউজ ডেস্ক: আবুল খায়ের গ্রুপ দেশের গুঁড়া দুধ বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। প্রতিষ্ঠানটি বর্তমানে এই খাতে প্রায় ৩৮ শতাংশ অংশীদারিত্ব নিয়ে দেশের সর্ববৃহৎ আমদানিকারক ও বাজার নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান হিসেবে অবস্থান করছে। গুণগত মান, ভোক্তাদের আস্থা এবং উচ্চ পুষ্টিগুণ নিশ্চিত করার মাধ্যমে তারা এই অবস্থান অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির চারটি জনপ্রিয় ব্র্যান্ড—মার্কস, আমা, স্টারশিপ ও অরা—দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পুষ্টি চাহিদা পূরণ করে আসছে। এসব ব্র্যান্ডের মাধ্যমে প্রতিদিন লাখো পরিবারের কাছে নিরাপদ ও পুষ্টিকর দুধ পৌঁছে যাচ্ছে।
১৯৯৭ সালে যাত্রা শুরু করা মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার দীর্ঘদিন ধরে মান বজায় রেখে দেশের মানুষের আস্থা অর্জন করেছে এবং সুপারব্র্যান্ডের স্বীকৃতিও পেয়েছে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে আমদানি করা এই ফুল ক্রিম মিল্ক পাউডার ভিটামিন, ক্যালসিয়াম, খনিজ উপাদান ও প্রোটিনে সমৃদ্ধ। এটি পানীয় দুধ হিসেবে ব্যবহারের পাশাপাশি বিভিন্ন মিষ্টান্ন ও দুগ্ধজাত খাদ্য তৈরিতেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
মার্কসের পণ্য তালিকায় আরও রয়েছে—শিশুদের জন্য মার্কস অ্যাকটিভ স্কুল ও অ্যাকটিভ স্কুল দুই ইন এক, তরুণদের জন্য মার্কস ইয়াং স্টার, উচ্চ প্রোটিনসমৃদ্ধ মার্কস ডায়েট, উচ্চ ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ মার্কস গোল্ড এবং ডায়াবেটিস রোগীদের জন্য মার্কস ডায়াবেটিক ডায়েট।
উচ্চমানের পণ্য, সুষম পুষ্টি এবং ভোক্তাদের আস্থা অর্জনের মাধ্যমে আবুল খায়ের গ্রুপ দেশের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এছাড়া শিশু ও তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে মার্কস অল রাউন্ডার প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে বাছাইপর্ব শেষ হওয়ার পর এখন প্রতিযোগিতাটি ঢাকায় চূড়ান্ত পর্বের দিকে অগ্রসর হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





