পটিয়া প্রতিনিধি: পটিয়ায় থানার পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং সিআর পরোয়ানাভুক্ত আরও দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—মাদক ব্যবসায়ী সুব্রত নাথ আকাশ (২৮), সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আবদুল হালিম এবং অপর সিআর পরোয়ানাভুক্ত আসামি আঞ্জুমান আরা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, পটিয়া এলাকায় দিবাকালীন ডিউটির সময় এসআই (নিঃ) সমীর ভট্টাচার্য্য গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। এ সময় পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকার রাস্তার ওপর থেকে ইয়াবা ট্যাবলেটসহ সুব্রত নাথ আকাশকে আটক করা হয়। পরে পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত মো. আবদুল হালিম ও আঞ্জুমান আরা বেগমকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট মামলায় বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন





