হাম ও হামের উপসর্গে ৭৭ দিনে ৫৮৫ শিশুর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে গত ৭৭ দিনে হাম এবং হামের উপসর্গে মোট ৫৮৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯০ জনের, আর হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৪৯৫ জন।

রবিবার (৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ২ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৯ জনে। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৯৩৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ৩২৪ জন শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন, কারণ আক্রান্ত ও উপসর্গের সংখ্যা এখনও উচ্চ পর্যায়ে রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top