কাল থেকে দুই দিনে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে মার্কিন দূতাবাস

চাটগাঁ নিউজ ডেস্ক: আগামীকাল সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে তারা।

আজ রোববার (৩১ মে) মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, এই ঘোষণা ১ জুন থেকে কার্যকর হবে। ঢাকার মার্কিন দূতাবাস সব অভিবাসী ভিসা বিভাগের জন্য দুই দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করবে।

সেই বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অভিবাসী ভিসার বিভিন্ন শ্রেণি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ‘ডিরেক্টরি অব ভিসা ক্যাটাগরিজ’ দেখার পরামর্শ দিয়েছে দূতাবাস।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top