চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন মহিউদ্দিন ও রনি নামের দুইজন স্বেচ্ছাসেবক দল নেতা। অন্যদিকে গুলি চালানো ব্যক্তিকে ধরতে গিয়ে আরও তিনজন আহত হয়েছেন।
আজ রোববার দুপুরের দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ-২ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ আদালত চত্বর ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানান, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে যান। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আদালত এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান। পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





