চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (চমেবি) ডেন্টাল চিকিৎসকদের গুণগত মানোন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের কনফারেন্স রুমে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের সাবেক ডিন ও ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রহিম উল্লাহ চৌধুরী।
সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুনেচ্ছা খানম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ডা. মেহেদী হাসান ইমাম।
সেমিনারে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





