চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিত হামে ও ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫৯।
আজ রবিবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮৪ জন।
হাম আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে একজন মারা গেছে। আর হামের উপসর্গ নিয়ে ঢাকায় ৩ জন, সিলেটে একজন ও ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ২৪৩ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৬৭ জন।
একই সময়ে ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮৪৬ জনে।
চাটগাঁ নিউজ/এমকেএন





