পড়া হয়েছে: 49
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী ও খুলশীতে অভিযান চালিয়ে অর্থঋণ মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার বাটালী রোডের বাসিন্দা সুমন বৈদ্য এবং তার স্ত্রী ফাল্গুনী বৈদ্য।
পুলিশ জানিয়েছে, তারা অর্থঋণের মামলায় তিন মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সিআর সাজায় ওয়ারেন্টভূক্ত আসামি ছিলেন। কোতোয়ালী থানার একটি টিম একাধিক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





