বেইজিং বৈঠকে নতুন আশার বার্তা দিলেন ট্রাম্প ও শি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও ভালো হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে ট্রাম্প বলেন, আপনার সঙ্গে থাকতে পারা আমার জন্য সম্মানের। আপনার বন্ধু হতে পারাও সম্মানের। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে ভালো হতে যাচ্ছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘মহান নেতা’ উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা একসঙ্গে একটি চমৎকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। চীন এবং আপনি যে কাজ করেছেন, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আপনি একজন মহান নেতা।

এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্কের প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, উভয় দেশের মধ্যে সহযোগিতা বাড়লে বিশ্বও উপকৃত হবে।

বৈঠকের সূচনা বক্তব্যে শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হওয়া উচিত। দুই দেশের মধ্যে স্থিতিশীল সম্পর্ক পুরো বিশ্বের জন্য আশীর্বাদস্বরূপ।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৈঠকটি বিশ্বের দুই বৃহৎ অর্থনৈতিক শক্তির মধ্যকার সম্পর্ক উন্নয়নে ইতিবাচক বার্তা দিয়েছে। সূত্র: আল-জাজিরা

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top