পতেঙ্গায় চোরাইকৃত কয়লা-কেরোসিনসহ ৪ বোট জব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত ৪ টন কয়লা ও ৫২০ লিটার কেরোসিনসহ চারটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে পতেঙ্গা থানার ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ হওয়া বোটগুলোর মধ্যে রয়েছে তিনটি সাম্পান বোট ও একটি লাইফ বোট।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সন্দেহজনকভাবে চলাচলরত চারটি বোটে তল্লাশি চালিয়ে এসব কয়লা ও কেরোসিন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া পণ্যগুলো চোরাই পথে আনা হয়েছিল।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্য ও চোরাচালানে ব্যবহৃত বোটগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top