পাহাড়তলীতে র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন আদনানুল আলম শাওন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. রাহাত হোসেন রিফাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার রাহাত হোসেন রিফাত (২৬) সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা এলাকার আলী আবছারের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, শাওন হত্যা মামলার পলাতক প্রধান আসামি রিফাত পাহাড়তলী এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ মে) সন্ধ্যা ৫টার দিকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী পোর্ট লিংক রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top