সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন’ (এসইউজে)-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৩ মে) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় গ্লোবাল টিভি ও দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে সভাপতি এবং দৈনিক মানবজমিন প্রতিনিধি তারেকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম (দৈনিক দিনকাল), সহ-সভাপতি সৈয়দ জুনাঈদ মো. হাবিবউল্লাহ (দৈনিক ইনকিলাব), যুগ্ম সম্পাদক মো. হোসাইন (দৈনিক ইনফো বাংলা), সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন (বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন), অর্থ সম্পাদক জিয়াবুল হক (দৈনিক জনকণ্ঠ), প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (বিজয় টিভি ও দৈনিক ভোরের ডাক), দপ্তর সম্পাদক মিনহাজ বাঙ্গালী (দৈনিক কালবেলা ও শাহ আমানত)।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— আরিফুর রহমান আফজালী (দৈনিক দেশের কণ্ঠ), ইকবাল মুন্না (দৈনিক পূর্বকোণ), আবুল কালাম আজাদ (মোহনা টিভি), সারওয়ার কামাল (সি-প্লাস টিভি), আরিফুল ইসলাম (দৈনিক খবরের কাগজ ও দ্য ডেইলি ক্যাম্পাস) এবং রনি কান্তি দেব (চ্যানেল এস)।
সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে সাতকানিয়ায় বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১ মার্চ সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের ৯০ দিন মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যেই সেই কমিটির কার্যক্রম সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
চাটগাঁ নিউজ/এমকেএন






