এপ্রিলে দেশে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়াল

চাটগাঁ নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক মুদ্রার ধারাবাহিক প্রবাহে চলতি বছরের এপ্রিলে দেশে রেমিট্যান্স ৩ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

রবিবার (৩ মে) প্রকাশিত বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১২৭ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে প্রাপ্ত ২ হাজার ৭৫২ মিলিয়ন ডলারের তুলনায় যা ১৩.৬ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৯ হাজার ৩৩২ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৪ হাজার ৫৩৭ মিলিয়ন ডলার।

রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামগ্রিক সামষ্টিক অর্থনীতির স্থিতিস্থাপকতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top